কালিহাতীতে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৭২৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী :- মাস্ক ব্যবহার না করায় কালিহাতীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জনকে ২ হাজার ২০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলার এলেঙ্গা ও কালিহাতীতে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা।

তিনি জানান, করোনা প্রতিরোধে সর্বসাধারনের জন্য মাস্ক ব্যবহারে সরকারি নির্দেশনা রয়েছে। কিন্তু এ নির্দেশনা মানছে না অনেকেই। তাই মাস্ক ব্যবহারে জনসাধারণকে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

যারা মাস্ক ছাড়াই বের হয়েছেন তাদেরকেই এই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। এ অভিযানে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৯ টি মামলায় মোট ২ হাজার ২০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme