সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে যৌতুক নির্যাতনে গৃহবধু রত্না

  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৯১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : মধুপুরের অরণখোলা ইউনিয়নের কাকরাইদ রামকৃষ্নবাড়ী এলাকার মুত নুরুল ইসলামের মেয়ে গৃহবধূ মোছা: রত্না আকতা যৌতুকের নির্যাতনের শিকার হয়ে মধুপুর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে চিকিস্যাধীন।

রবিবার (১৪ জুন) মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সুবিচার চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায় উপজেলার গাছাবাড়ী এলাকার আব্দুল বাছেদের ছেলে আমিনুর ইসলামের সহিত দুই বৎসর আগে তাদের বিবাহ হয়। বিবাহের পর হতেই পাষন্ড স্বামী তার স্ত্রী রত্নাকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে।

কিন্তু এতিম অসহায় রত্নার মা যৌতুকের টাকা না দিতে পারায় নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলে। কিন্তু রত্নার মা পরের বাড়ীতে কাজ করে কোন ভাবে দিন যাপন করছে বলে রত্নার মা জানান।

এ দিকে করোনার কারনে কোন কাজ কর্ম না করতে পারায় তার সংসার এমনিতেই টানা পোড়া।  যৌতুকের জন্য চাপ দেয়া টাকা দিব কেমনে।

রত্না জানায় আমার স্বামী মাঝে মধ্যেই বলত তোর মার কাছ থেকে যদি টাকা না এনে দিস আমি তোকে জানে মেরে ফেলব। বুধবার (১০জুন) আবার আমাকে টাকা এনে দেয়ার জন্য চাপ দিলে আমি বলি আমার মা টাকা কোথায় পাবে যে আমি তোমাকে টাকা এনে দিব। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকে মার পিট করে।

রাতে আমি ঘুমিয়ে পড়লে আমার স্বামী, শাশুরী, ও স্বামীর বড়বোন তানিয়া রাত আনুমানিক দশটার দিকে আমার ঘরে প্রবেশ করে অতর্কিত ভাবে আমাকে হামলা করে মারপিট শুরু করে।

স্বামী আমিনুর বলে আজ তোকে মেরেই ফেলব এই বলে সে আমার মাথায় ইট দিয়া আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। শাশুরী আয়শা বেগম আমার চুল ধরে টানা হেচরা করতে থাকে এবং ননদ তানিয়া এলোপাথারী ভাবে কিল, ঘুষি, লাথি মারিতে থাকে।

আমি ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন এগিয়ে এসে তাদের কবল হতে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্হ কমপ্লেক্সে ভর্তি করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme