সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে একই পরিবারের ৩জন সহ আক্রান্ত ৪ ! সুস্থ ৭

  • আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৭৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে একই পরিবারের তিন জন সহ নতুন করে আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। তারা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের মনোয়ারা বেগম (৩৫), তার ছেলে মাহিম (৭), একই গ্রামের পূর্বের আক্রান্ত বন্যা আলমের ছেলে সিহাব (৮) এবং পাইকড়া ইউনিয়নের মুনদিয়া গ্রামের জামাল (৬৫)।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৭ জন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আক্রান্ত মনোয়ারার স্বামীর সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, পূর্বে তাদের বাড়ির বন্যা আলম করোনায় আক্রান্ত হওয়ার পর তার ছেলেসহ আমি আমার পরিবার নিয়ে আলাদাভাবেই ছিলাম। পরে ১৪ দিন পর সন্দেহ মিটানোর জন্য গত ৫ জুন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আমাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে কর্তৃপক্ষ গত ৮ জুন নমুনা গুলো ঢাকায় পাঠিয়ে দেন।

পরে ১৩ জুন রাতে তার স্ত্রী, ছেলে এবং বন্যা আলমের ছেলের ফলাফল পজেটিভ আসে। বর্তমানে সবাই সুস্থ আছেন। আক্রান্ত জামালের মেয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানা যায়, তার বাবা নমুনা দেওয়ার আগে ৭-৮ দিন জ্বর-ঠান্ডা জনিত সমস্যায় ভুগছিলেন।

পরে ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ঔষধ খাওয়ালে পরিপূর্ণ সুস্থ না হয়ে কিছুটা কমায় গত ৫ জুন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে ১৩ জুন রাতে ওই নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। আক্রান্ত ৪ জনই বর্তমানে সুস্থ থাকায় তারা হোম আইসোলেশনে থাকবে বলেও জানা যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme