গোপালপুরে পাট উৎপাদনকারী কৃষকদের প্রশিক্ষণ

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৫৪৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : “সোনালী আশের সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে গোপালপুর উপজেলার পাট অধিদপ্তরের আয়োজনে (১৫ জুন) সোমবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলার পাট চাষীদের নিয়ে, পাট অধিদপ্তর বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প, পাট উৎপাদনকারী পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক,

টাঙ্গাইল জেলা পাট কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা পাট কর্মকর্তা মো.আব্দুল বাশার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় গোপালপুর উপজেলার ১০০ জন পাট উৎপাদনকারী কৃষক অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme