সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে আরও এক পোশাক শ্রমিকের করোনা পজিটিভ

  • আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৭২২ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: উপজেলার মুচারিয়া পাথার গ্রামের তোতা মিয়ার ছেলে নূরে আলম (২২) এর শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সখীপুর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো চৌদ্দ জন।

স্থানীয়রা জানায়, নূরে আলম গত পনের দিন আগে অসুস্থ হয়ে বাড়িতে আসে। গত ৮ জুন সে নিজে সখীপুর হাসপাতালে এসে নমুনা দিয়ে বাড়িতে চলে যায়।

সোমবার (১৫জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান নুরে আলমের করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত নূরে আলম সোমবার থেকেই হোম আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন। নূরে আলম কে নিয়ে এ পর্যন্ত সখীপুরে করোনা আক্রান্তের মোট সংখ্যা পৌঁছে গেলো চৌদ্দতে।

তন্মধ্যে সাতজন এখন সম্পূর্ণ সুস্থ হয়েছেন। অন্যরা প্রায় সকলেই, নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজার নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ঘটনাস্থল পরিদর্শন করে নুরে আলমের বাড়ি সহ মোট দুটি বাড়ি লক ডাউন করেছেন বলে জানান এই কর্মকর্তা। দুটি বাড়ির মোট লোক সংখ্যা আট জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme