সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীর একটি বাড়ীতে চুরি

  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ১১৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে বসত ঘরের টিন কেটে ১০ ভরি সোনার গহনা ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়েছে। উপজেলার নগরবাড়ী গ্রামের জয়দেব চন্দ্র মোদকের বাড়িতে এ র্ঘটনা ঘটে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থরা।

চুরির খবর শুনে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার এবং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ সহ অন্যান্যরা।

জয়দের মোদক জানান, মঙ্গলবার রাত ১১ টায় ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে ঘরের দরজা খোলা দেখে ভয় পেয়ে যাই। পরে দেখি আলমারিতে রাখা আমার স্ত্রী ও ছেলেদের সোনার সকল গহনা এবং নগদ ২৫ হজার টাকা চুরি হয়ে গেছে। দরজার পাশের টিন কেটে চোররা ঘরে ঢুকেছিল।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, জয়দেব মোদকের লিখিত আবেদন পাবার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সুশাসনের জন্য নাগরিক সুজনের টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তরুন ইউসুফ জানান, চোর ডাকাতরা সব সময় সুযোগ সন্ধানী। এর উপর করোনার কারনে অনেকে কর্মহীন হচ্ছেন ও অস্বাভাবিক জীবন যাপন করছেন।

বর্তমানে ও করোনা পরবর্তী সময়ে দেশে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ রাড়ার সম্ভবনা রয়েছে। তাই আমাদের পুলিশ প্রশাসন ও জনগনকে আরো সচেতন সতর্ক থাকতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme