সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ইয়াবাসহ গ্রেফতার এক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৭২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে ৩৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। বৃহস্পতিবার মির্জাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে আসামীকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

বুধবার রাতে উপজেলার সদরের বাওয়ার কুমারজানী মধ্যপাড়া গ্রামের আব্বাছ খানের বাসায় মাদক বিরোধী অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আনিসুর রহমান উপজেলার আনাইতারা ইউনিয়নের আটঘরি গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে। সে আব্বাছ খানের বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (দক্ষিন) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবির, উপ-পরিদর্শক (এসআই) কমল সরকার ও সঙ্গীয় ফোর্সসহ বুধবার রাতে বাওয়ার কুমারজানী আব্বাছ খানের বাসায় অভিযান চালায়।

এসময় ৩৫০ পিস ইয়াবাসহ আনিসকে গ্রেফতার করে। যার আনুমানিক মুল্য ৭০ হাজার টাকা।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়মিত মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme