সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে পিতা-পুত্রের পর মা-মেয়েসহ নতুন আক্রান্ত ৪

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৬৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক গোপালপুর : গোপালপুরে পিতা-পুত্রের পর এবার মা-মেয়েসহ নতুন করে ৪ জন করোনাভাইরাসে আক্তান্ত হয়েছেন।

নতুন আক্রান্তরা হলো, পৌরশহরের নন্দনপুরের নূর ইসলামের স্ত্রী রমিছা বেগম (৫০) ও মেয়ে ফারিয়া (১৭) ও হাদিরা ভাদুরী চরের আব্দুল লতিফের ছেলে শরিফুল ইসলাম এবং হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে লিটন মিয়া (৩৬)।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১জনে।

ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়ে স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ছাড়পত্র গ্রহণ করেছেন ১০জন।

এর আগে ৯ জুন মা-মেয়ের ওই পরিবারে পিতা নূর ইসলাম (৬০) ও পুত্র মো. রাকিব (২৭) এক সাথে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে মা-মেয়েসহ ৪জনের নমুনায় কোভিড-১৯ পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, স্বাস্থ্যবিধি অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের বাড়ী লকডাউন করাসহ সরকারি নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme