সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে দুই অবৈধ বালু ব্যবসায়ীর দণ্ড

  • আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৮৪৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভুঞাপু‌রে যমুনা নদী‌তে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দা‌য়ে দুইজন‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড  দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুপূর্ব সংলগ্ন উপজেলার সিরাজকা‌ন্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন উপজেলা সহকারি কমিশান (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। 

দণ্ডপ্রাপ্তরা হ‌লো, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহু‌ড়িয়া গ্রামের আব্দুল শুকুর মোল্লার ছে‌লে মোজা‌হিদ ও ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্ণবাসন গ্রামের সেকান্দর আলীর ছে‌লে আব্দুস ছালাম  ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন জানান, দেশ যেখানে মহামারী করোনা ভাইরাসে লকডাউনে স্থবির, সেখানে কিছু অসাধু ব্যবসায়ী এখনো যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।

তারা বঙ্গবন্ধু সেতুর উত্তর পাশের সিরাজকা‌ন্দির এলাকায় নদী থে‌কে অবৈধভাবে লোড ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন ক‌রে আসছিল।

এ ঘটনায় শুক্রবার সকালে যমুনা নদী‌তে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনের চালক ও কা‌র্গো ট্রলারের চালক‌কে ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme