সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে সেচপাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৬০৯ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে সেচপাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জোবেদা বেগম নামে আশি বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের বন্দে আজগড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের হাজী আব্দুল মান্নানের স্ত্রী।

জানা যায়, কৃষিজমিতে পানি দেয়ার জন্য ওই বৃদ্ধা ছেলে মোস্তাফিজুর রহমানের সাথে বাড়ীর পাশে নিজেদের বিদ্যুৎচালিত সেচপাম্পে যায়। এ সময় সেচপাম্প সংযুক্ত টিউবওয়েলে স্পর্শ করার সাথে সাথে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী পল্লী চিকিৎকের কাছে নিয়ে যায়। ওই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি (তদন্ত) কাউয়ুম খান সিদ্দিকী জানান, অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। কারো কোনো অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে লাশটি দাফনের অনুমতি দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme