সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

একদিনে মৃত্যু পুরুষ ৩২ ও নারী ৭

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৬৩৮ বার দেখা হয়েছে।

দেশে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘন্টায় (একদিনে) নতুন করে আরো ৩৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী।

২৮ জনের মৃত্যু হাসপাতালে, ১১ জন বাড়িতে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৬২১ জনে।

এছাড়াও নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪৬ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা হলো ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার সবশেষ এ তথ্য তুলে ধরেন।

আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১ হাজার ৮২৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫১ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে।

নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ২৮ জন হাসপাতালে, ১১ জন বাড়িতে মারা গেছেন।

এই ৩৯ জনের মধ্যে ১ জনের বয়স ৯০ বছরের বেশি। এছাড়া ৭ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।

তাদের ১০ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ৪ জন রংপুর বিভাগের এবং ৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৬৬টি পরীক্ষাগারে পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি নমুনা। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৬৪৫ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ১৩ হাজার ৪২৯ জন রোগী।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme