সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে কলা গাছের সাথে শত্রুতা!

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৭১৪ বার দেখা হয়েছে।

ইমরুল হাসান বাবু : কালিহাতী উপজেলার চরহামজানি গ্রামে কলা গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার বিকালে চরহামজানি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইমরান এর কলা বাগানে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগিরা জানান, চরহামজানি গ্রামে ৭ বিঘা জমি বর্গা নিয়ে কলা বাগান করে আসছিল মৃত আবুল হোসেনের ৩ ছেলে ইশতেহার (৩২), হাসান (৩৬) ও ইমরান (৪৫)। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাধা দিলে শত্রুতার সৃষ্টি হয়।

সেই পূর্ব শত্রুতার জেরে কলা বাগানের প্রায় ৫০০ টি কলা গাছ কেটে সাবার করে দিয়েছে প্রতিপক্ষরা।

ক্ষতিগ্রস্ত কলা গাছ গুলোতে আগামী এক মাসের মধ্যে ফলন দেখা দিত। এতে ওই বাগান মালিকদের প্রায় ৪’লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। ভূক্তভোগিরা স্থানীয় প্রশাসনের নিকট সুদৃষ্টি কামনা করছেন।


স্থানীয় ইউপি সদস্য মো. ছুরমান আলী জানান, ঘটনাটি আমি শুনেছি যেহেতু আপন চাচাতো ভাইয়ের সাথে ঘটনা তাই স্থানীয়ভাবে আপোষ-মীমাংসার চেষ্টা করছি।


স্থানীয় স্কুল মাস্টার মো. ফিরোজ হোসেন জানান, কলা গাছ কাটার পর আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সামাজিক শত্রুতার কারণে এ ঘটনা ঘটতে পারে বলে আমার ধারনা।


কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme