সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতী ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৬০৯ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীর এলেঙ্গায় বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে। এসময় বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

রবিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইল ঔষধ প্রশাসন ও র‍্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান জানান, ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রি করার দায়ে উপজেলার এলেঙ্গা সোনিয়া মেডিকেল হলের মালিক সুরুজ জামালকে ৩ মাসের জেল দেয়া হয়েছে।

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা এবং বিক্রি করার দায়ে অন্তর মেডিকেল হলের মালিক কে-১০ হাজার, আলশেফা মেডিসিন শপের মালিক খোকন হোসেনকে ১০ হাজার, নুপুর ফার্মেসির মালিক নাসির উদ্দিনকে- ২০ হাজার, মায়া মেডিকেল হলের মালিক জয় কৃষ্ণ দে (পলাশ) কে ৩০ হাজার,

সেন মেডিকেল হলের মালিক অজয় সেন গোপালকে ১০ হাজার, দেব ফার্মেসীর মালিক স্বপন কুমার ভৌমিককে-১০ হাজার, শাহানা মেডিকেল হলের মালিক শাহাদত হোসেনকে-৫ হাজার টাকা মোট ৯৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে এবং জব্দকৃত ঔষধগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল র‍্যাব ১২ এর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গীস আক্তার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme