সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

শহীদ জাহাঙ্গীরের শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৫১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের ৪৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন বিভিন্ন স্কুল, এলাকাবাসী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন শহীদ জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সামছুল আলম, বেড়াডোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে ফাহ্মী আক্তার।

পরে শহীদ জাহাঙ্গীর হোসেন তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme