সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ফলাফল চ্যালেঞ্জ করে এসএসসিতে পূর্ণরায় পাস ১০৫ জন

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৫৬৬ বার দেখা হয়েছে।
অনলাইন ডেস্ক : এসএসসির ফলাফল প্রকাশের তা নিয়ে ঘরে বসে মন খারাব না করে ঢাকা বোর্ডে চ্যালেঞ্জ করে নতুন ১০৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করে উত্তীর্ণ হয়েছে।
পুনঃনিরীক্ষায় এ বোর্ডে এবার ২ হাজার ২৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে।এদের মধ্যে নতুন করে ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

মঙ্গলবার পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম।

তিনি জানান, একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারেন। এবার ঢাকা বোর্ডের ৫৯ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ১ লাখ ৪৫ হাজার ৩০৫টি বিষয়ের ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছিল।

ফল পুনঃনিরীক্ষায় এবার ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১০৫ জন। নতুন করে ২৯৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

আগের ফলাফলে যারা ফেল করেছিল ফল চ্যালেঞ্জ করে তাদের মধ্য থেকে নতুন করে কেউ জিপিএ-৫ পায়নি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

অন্যান্য বোর্ডগুলো নিজেদের মত করে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ করবে বলে জানান তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৮২ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে; জিপিএ-৫ জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme