সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে বঙ্গবন্ধু শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৩৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে বঙ্গবন্ধু শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় শনিবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন  করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে গ্রাম পুলিশদের মাঝে পিপিই ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা অাওয়ামীলীগ সাধারন সম্পাদক লায়ন  এম. শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান এস,এম. এহসানুল হক সুমন,

অফিসার ইনচার্জ এ.কে সাইদুল হক ভূঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু, অাটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, ফাজিলহাটি ইউপি চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন, দেউলী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু সহ  উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme