সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অস্বচ্ছল বাউল, কবি ও সংস্কৃতিকর্মীকে অর্থ সহায়তা

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৬৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে করোনাকালে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল বাউল, কবি ও সংস্কৃতিকর্মীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে তাদের হাতে এই অর্থ তুলে দেন।

মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মীর এনায়েহ হোসেন মন্টু ও বাউল শিল্পী শামসুল আলম।

প্রথম পর্যায়ে উপজেলা অস্বচ্ছল ১শ জন বাউল, কবি ও সংস্কৃতিকর্মীকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়। দুই শতাধিক অস্বচ্ছল বাউল, কবি ও সংস্কৃতিকর্মীকে এই অর্থ সহায়তা দেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme