সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর বিলে মাছ ধরতে গিয়ে লাশ হলেন

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৮৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নিখোঁজের পর নাগরপুরের টেংড়ীপাড়া বিল থেকে আব্দুল আওয়াল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। টেংড়ীপাড়া গ্রামের আওয়াল বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে সকালে নিখোঁজ হন।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৫ জুলাই) সকালে আওয়াল বাড়ির পাশে টেংড়ীপাড়া বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। তবে বিকাল হলেও তিনি বাড়িতে না ফেরায় স্থানীয় লোকজন বিলে অনেক খোঁজ করেন।

রবিবার রাতে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে আওয়ালের লাশ টেংড়ীপাড়া বিলে ভেসে উঠে।

ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, বিলে মাছ ধরার সময় হঠাৎ নিখোঁজ হন আওয়াল। পরে এলাকাবাসী বিলে খোজাখুজি করে রাতে তার লাশ উদ্ধার করে। পরিবার থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় সোমবার সকালে তার লাশ টেংড়ীপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme