ঘাটাইল প্রেসক্লাবে পৌর মেয়রের কম্পিউটার প্রদান

  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৯৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইল প্রেসক্লাবে কম্পিউটার প্রদান করলেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান (ভিপি শহীদ)। তিনি মঙ্গলবার সন্ধ্যায় ঘাটাইল প্রেসক্লাবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের হাতে এ কম্পিউটার প্রদান করেন।

এ ছাড়া তিনি ঘাটাইল প্রেসক্লাবের নিজস্ব ভূমি প্রদানে সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মো.নূরুজ্জামান মিঞা,

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হায়দার রাহমান, সদস্য আতা খন্দকার, সাবেক সহ-সভাপতি খান ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক মাসুম মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন সোহেল, কোষাধ্যক্ষ রেজাউল করিম খান রাজু।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme