সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সজিব করোনায় আক্রান্ত

  • আপডেট : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৭১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম (সজিব)-এর করোনা পজিটিভ হয়েছেন। রবিবার (১৯ জুলাই) রাতে ঢাকা থেকে আসা রির্পোটের মধ্যে তার পজিটিভ আসে। রাতে এ খবর পাওয়ার পর তিনি নিজেই হোম কোয়ারেন্টাইনে চলে যান।

টাঙ্গাইলের সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।গত শুক্রবার তার করোনা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।

দুইদিন পর রিপোর্ট পজিটিভ আসায় সোমবার সকাল থেকে তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশনে চিকিৎসাধীন থাকবেন বলে মোবাইল ফোনে যোগাযোগ করে জানান যায়।

তার দ্রুত সুস্থ্যতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। একই সাথে তিনি টাঙ্গাইলবাসীকে আতংতিক না হয়ে সচেতন ও পরিস্কার পরিছন্ন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেছেন।

উল্ল্যেখ্য, মহামারীর সময় করোনার সাথে যুদ্ধ করে তিনি সফলতার সাথে প্রতিনিয়ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে কর্মরত থেকে চিকিৎসা দিয়ে আসছেন। তিনি সকল রোগীদের সাথে সদাচরণ সহ খোঁজ-খবর নিয়েছেন।

এছাড়াও সবচেয়ে বড় বিষয় হাসপাতাল সম্পর্কে তাৎক্ষণিক সকল তথ্য তিনি যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে টাঙ্গাইলবাসীকে অবহিত করেছেন।

করোনা সহ বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম তিনি কখনো লিখিত আবার কখনো মৌখিক বক্তব্যের মাধ্যমে টাঙ্গাইলবাসীর সামনে তুলে ধরেছেন।

তিনি টাঙ্গাইলের সন্তান, টাঙ্গাইলবাসীর সেবাকরার জন্যই তিনি বিভিন্ন স্থানে চাকুরী করার পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আরএমও পদে উন্নিত হয়ে দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme