সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে ৫ ডাকাত গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৬৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরের রেখা জুয়েলার্সের দোকানে ককটেল ফাঁটিয়ে ডাকাতির প্রায় ৭মাস পর ডাকাত দলের ৫ জন সদস্যকে ঢাকার গাজীপুর হতে গ্রেফতার করছে মধুপুর থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) উপজেলার রেখা জুয়েলার্সের সামনে এক প্রেস ব্রিফ্রিংয়ের মাধ্যম সহকারী পুলিশ সুপার মো: কামরান হোসেন সংবাদকর্মীদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, এ ডাকাতির সাথে জড়িত অন্য সদস্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে অতি দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে। এতে উপস্হিত ছিলেন ওসি তারিক কামাল সহ থানার অন্যান্য পুলিশ  কর্মকর্তা, মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ মো: সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

উল্লেখ্য গত ৬ জানুয়ারী সন্ধা আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় শহরের মধুপুর সাথী সিনেমা হল রোডে রেখা জুয়েলার্সে এক দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল।  

সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা মুখ ঢেকে অতর্কিতে জুয়েলারি দোকানে প্রবেশ করে দেশী অস্র বের করে  মালিক দুর্লভ কর্মকারকে রড দিয়ে অাঘাত করে ও অন্যরা দোকানের ডিসপ্লেতে রাখা তৈরী সব গহনাপত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যাগ ভর্তি করে স্বর্ণঅলংকার এবং নগদ টাকা নিয়ে ককটেল ফাটিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ডাকাতির ঘটনার পর থেকেই টাঙ্গাইল পুলিশ সুপার এর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো: কামরান হোসেন ও মধুপুর থানার ওসি তারিক কামাল ডাকাত দলের সদস্যদের গ্রেফতার ও ডাকাতির মালামাল উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে ২৩ জুলাই রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme