সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জাতীয় শোক দিবসে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৫৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। জাতীয় শোক দিবস সমুহে সরকারি প্রতিষ্ঠান ছাড়াও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। আর এই জাতীয় পতাকা সঠিক নিয়মে অর্ধনমিত রাখার পদ্ধতি সবাইকে শেখাতে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করেছে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৪ই আগস্ট) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে শহরের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি এবং সঠিক নিয়ম হাতে কলমে শেখানো হয়েছে।

এসময় বিভিন্ন পেশার ও সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতীয় পতাকা একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক। এই মুজিব বর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজ্ঞালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী, আমাদের জাতীয় শোক দিবস, এ দিবসে সবাই যেনো সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে সে লক্ষেই আমাদের এই আয়োজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme