সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হাসপাতাল চত্বর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৭৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক

শনিবার (২৯ আগস্ট) সকালে টাঙ্গাইল-৫ আসনের সাংসদ মো. ছানোয়ার হোসেন এই কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. আতাউল গনি, সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন মিঞা, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, সাধারন সম্পাদক শহীদুল্লাহ কায়সার,টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ,টাঙ্গােইল জেনারেল হাসপাতালের পরিচালক সদর উদ্দিন, এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম সজীব প্রমুখ।

এর আগে, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগি ও রোগির স্বজনদের নিকট থেকে ঔষধ ও বিভিন্ন পরীক্ষার বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাসপাতাল থেকে চার দালালকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয় । বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন ও মৌসুমী নাসরীনের যৌথ নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট মোসুমী নাসরীন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চার দালালকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দন্ডবিধি ১৮৬০ সালের ২৯০ ধারা এ আর্থিক জরিমানা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme