সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৩৭ বার দেখা হয়েছে।
dav

প্রতিদিন প্রতিবেদক : দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা বিএনপি।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শহরের রেজিষ্ট্রিপাড়ার একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার ছাইদুল হক ছাদুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।

এছাড়াও বক্তব্য রাখেন, সহ সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ্, মাহমুদুল হক সানু, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, খন্দকার রাসেদুল আলম রাসেদ, মেহেদী আলিম,

সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সাংগঠনিক ও জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, সাংগঠনিক শফিকুর রহমান শফিক, কোষাধ্যক্ষ ইঞ্জিঃ মাইনুল ইসলাম, প্রচার ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীর

পৌর বিএনপি’র সাধার‌ণ সম্পাদক শাহীন আকন্দ, কৃষক দলের সভাপতি দিপু হায়দার খান, যুবদলের যুগ্ম আহবায়ক মাহমুদ হাসান টিটন, আবদুল্লাহ্ কাফী শাহেদ, জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ্ মোঃ শাফী ইথেন, সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম,

মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, জাসাস সভাপতি কাজী বজলু, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ওলামা দলের আহবায়ক মামুন সিদ্দিকী।

সভায় বক্তারা বিএনপি’র  প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা এবং গনতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা প্রতিহিংসা মুলক মিথ্যা মামলা ও ফরমাইশি রায় বাতিলের দাবী জানানোর পাশাপাশি জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি এবং কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’ সহ দলের সকল নেতাকর্মিদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

আলোচনা শেষে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা সহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্হতা কামনা এবং দলীয় নেতাকর্মী, দেশের জনগনের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব ক্বারী আঃ হাই।

এ সময় জেলা বিএনপি সহ  থানা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme