সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গণি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মির্জাপুরে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন,

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক এরশাদ মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিয়ম সভায় জেলা প্রশাসক বলেন, রাষ্ট্র একটি বৃক্ষ, এই বৃক্ষ বাঁচিয়ে রাখতে হবে। এটি কেটে ফেললে কেউ ফল খেতে পারবেন না।

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারি খাল পুনরোদ্ধার করে সংস্কারের ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে পরিবেশ রক্ষায় গোড়াই শিল্পাঞ্চলের কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান (ইটিপি) সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা খতিয়ে দেখার জন্যও তিনি ইউএনওকে নির্দেশ প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme