সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে বিনামূল্যে মাসকলাই বীজ ও কৃষি উপকরণ বিতরণ

  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১০১৪ বার দেখা হয়েছে।

আ: হামিদ মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদর বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় তালিকাভূক্ত কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই বীজ ও কৃষি উপকরণ  বিতরণ করা হয়।

বুধবার(৯ সেপ্টম্বর) দুপুরে উপজেলা কৃষিসম্রসারণ অধিদপ্তরের আয়োজনে মধুপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা এর  সভাপতিত্বে উক্ত বীজ ও কৃষি উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।

বিশেষ অতিথি  হিসেবে উপস্হিত ছিলেন কৃষিসম্রসারণ অধিদপ্তর,খামার বাড়ী টাঙ্গাইলের অতিরিক্ত উপ পরিচালক কৃষিবিদ মো: দুলাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রাশেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান।এসময় উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্লক থেকে আগত কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme