টাঙ্গাইলে পেঁয়াজের বাজারে জেলা প্রশাসনের মনিটরিং

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পার্ক বাজারে ভ্রম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে ।

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুল ইসলাম জানান, কিছু অসাধু ব্যাবসায়ী সারা দেশে পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে টাঙ্গাইল জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজারটি মনিটরিং করা হচ্ছে। পেঁয়াজে মূল্য তালিকা না টানানো এবং ক্রয়কৃত পেয়াজের চালান দেখাতে না পারার অপরাধে তিন ব্যাবসায়ীকে জরিমানা করা হয়। অযথা কোন ব্যাবসায়ী পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে । এ সময় বাজারের সাধারণ ক্রেতারা এই অভিজানকে সাধুবাদ জানিয়েছেন ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme