টাঙ্গাইলে ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩০

  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় নতুন করে আরোও ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এ নিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৮৫ জনে।

নতুন আক্রান্তের মধ্যে মির্জাপুরে ১২ জন, টাঙ্গাইল সদরে ৭ জন, ধনবাড়িতে ৫ জন, সখীপুর ২ ও গোপালপুরে ২, ঘাটাইল এক ও নাগরপুরে একজন রয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জনের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫৫ জন। আরোগ্য লাভ করেছেন ২৩৬৩ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৭ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২০৪৯৯জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme