সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে গাঁজাসহ একজন গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে চার কেজি ১শ গ্রাম গাঁজাসহ হোটেল কর্মচারী রিপন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। তবে এ ঘটনার পর হোটেল মালিক সোহেল মিয়া পালিয়ে যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় অবস্থিত রোদেলা হোটেলের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর শনিবার সকালে পুলিশ রিপনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিপন মিয়া উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের সিঞ্জুরী গ্রামের ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা এলাকায় অবস্থিত রোদেলা হোটেলের মালিক সোহেল ও তার কর্মচারী রিপন মিয়া হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান হোটেলের পেছন থেকে চার কেজি ১শ গ্রাম গাঁজাসহ কর্মচারী রিপন মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় হোটেল মালিক সোহেল রানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ঘটনায় পুলিশ হোটেল মালিক সোহেল ও কর্মচারী রিপনকে আসামী করে মাদক মামলা দেয়ার পর শনিবার ১০ দিনের রিমান্ডের আবেদন করে রিপনকে টাঙ্গাইল আদালত পাঠায়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হোটেল মালিক সোহেল রানাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme