সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পাওনা টাকা চাওয়ায় কালের স্রোত পত্রিকায় জঙ্গী বানালো ব্যবসায়ীকে

  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৯১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে পাওনা টাকা ফেরত চেয়ে বিপাকে পড়েছেন এক ব্যবসায়ী। পাওনা প্রায় পাঁচ লাখ টাকা ফেরত চাওয়ায় জঙ্গী বানিয়ে টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই ব্যবসায়ী ও জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে এ অভিযোগ আনা হয়।

লিখিত বক্তব্যে ব্যবসায় রফিকুল ইসলাম অভিযোগ করেন, গত প্রায় দুই বছর আগে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের টেন্ডার আহবান করা হয়। টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক কালের স্রোত পত্রিকার সম্পাদক রেফাজুর রহমান লোকবল নিয়োগের কাজ পেয়েছেন বলে জানান রফিকুল ইসলামকে। নার্স, আয়া ও দাড়োয়ানসহ বিভিন্ন পদে দশজনকে নিয়োগ দেয় রেফাজুর রহমান। জনপ্রতি ৫০ হাজার টাকা করে নিয়ে সে নিয়োগপত্রও দেন। ব্যাংকের চেকের মাধ্যমে এবং নগদ মিলিয়ে চারলাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন ব্যবসায়ী রফিকুল ইসলাম। এরপর নিয়োগপত্র নিয়ে জেলা সিভিল সার্জন অফিসে গিয়ে যোগাযোগ করা হলে সকল নিয়োগপত্র ভুয়া বলে জানানো হয়।

এ অবস্থায় টাকার জন্যে চাপ দেয়া হলে নানা তালবাহানা করতে থাকেন রেফাজুর রহমান। কোন উপায় না পেয়ে ভুক্তভোগী মোঃ রাসেল অপর এক ব্যবাসায়ী ২৬/০৫/২০১৯ তারিখে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় ব্যবসায়ী রফিকুল ইসলাম এক নন্বর সাক্ষী। আদালত ওই মামলায় গত ১৬ সেপ্টেম্বর কালের স্রোত পত্রিকার সম্পাদক রেফাজুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। পরের দিন ব্যবসায়ী রফিকুল ইসলামকে রেফাজুর রহমান তার পত্রিকা অফিসে ডেকে নেন। নানা হুমকি ধামকি দিয়ে মামলা তুলে নেয়ার চাপ দেয়া হয়। রফিকুল ইসলাম তার সিদ্ধান্তে অনড় থেকে টাকা ফেরত চান।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার ব্যবসায়ী রফিকুল ইসলামকে জঙ্গী বানিয়ে কালের স্রোত পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme