সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুর ইউএনওর মতবিনিময়

  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৬১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা করেছেন।

উপজেলা পরিষদ মিলানায়তনে সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন । সহকারি শিক্ষা অফিসার জি এম ফুয়াদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর,

নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মো.আক্তারুজ্জামান বকুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.মন্টু মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর শাখার সভাপতি সিরাজ আল মাসুদ।

এসময় নাগরপুর প্রেসক্লাবের সকল সদস্য সহ অন্যান্য সংগঠনের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বস্তু নিষ্ট সংবাদ পরিবেশনে এবং নাগরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এর আগে পৃথক পৃথক ভাবে উপজেলা পরিষদ মিলানায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে নাগরপুরের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুশীলসমাজ, ব্যবসায়ীবৃন্দ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, কলেজের অধ্যক্ষগণ এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও মাদ্রাসার সুপার/অধ্যক্ষগণদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme