সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষন চেষ্টায় শিক্ষক আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫০৬ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রীর ধর্ষনের চেষ্টার অভিযোগে প্রি-ক্যাডেট স্কুলের পরিচালককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবার কালিহাতী মডেল প্রি-ক্যাডেট স্কুলে মাসিক পরীক্ষা চলাকালীন দুপুরে ওই ছাত্রীর পরীক্ষা আগে শেষ হওয়ায় নিজ কক্ষে ডেকে নিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলার সময় শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়।

পরে ছাত্রীটি কান্না করে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এসে অভিযুক্তকে আটকে রাখে, ছাত্রীটি বাড়িতে গিয়ে অভিভাবকদের বললে তারা এসে পুলিশে খবর দিলে বিকাল ৪ টায় প্রাথমিক চিকিৎসা শেষে স্কুলের পরিচালক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক সহকারী অধ্যাপক অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

উল্লেখ্য: এঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ও অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে এলাকা থেকে বিতাড়িত করার দাবি জানিয়েছেন অনেকে। ইতিপূর্বেও এরকম একাধিক ঘটনায় জেলহাজতে ছিলেন তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme