নাগরপুরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৭১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মো. মিনহাজ (১২) নামের এক স্কুল ছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই স্কুল ছাত্র উপজেলার মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের জুলমত আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, সকালে বৃষ্টির সময় ছেলেটি নদীতে গোসল করতে যায়।

এ সময় প্রচন্ড বজ্রপাত শুরু হয় ওই বজ্রপাতের স্বীকার হয়ে তার মৃত্যু হয়েছে। সে শুনসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme