সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদযাপন

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৫৯৪ বার দেখা হয়েছে।

মো.নূর আলম গোপালপুর : ‘মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) গোপালপুরের আয়োজনে উপজেলার চাতুটিয়া-ভেঙ্গুলা সড়কের ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও সড়কের দু’পাশের আগাছা পরিস্কার করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ।এসময় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী শামছুল আলম, ফরিদ হোসেন, নকশাকার লিয়াকত হোসেন, সার্ভেয়ার খন্দকার লাল মিয়া,

এলজিইডি গোপালপুর অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এলজিইডি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করছে।

এজন্য বছরব্যাপী নিয়মিতভাবে সড়ক রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে এলজিইডি অক্টোবর মাসকে ‘গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস’ হিসেবে ঘোষণা করেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme