সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৫ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে

  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সারা দেশের মতো টাঙ্গাইলেও আগামীকাল ৪ অক্টোবর রোববার হতে শুরু হবে পক্ষ কালব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।

এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শনিবার ( সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াহীদুজ্জামান জানান, জেলায় মোট ৫লাখ শিশুকে এই ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে বলে তিনি জানান।

তার মধ্যে ৬মাস থেকে ১১মাস বয়সী ৫৪ হাজার ৮০০ শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯মাস বয়সী ৪লাখ ৬২ হাজার ৫০০ শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।

অবহিতকরন সভায় জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও জেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme