সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬৩২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামকস্থানে ডিম বহনকারী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহিন মিয়া (৩০) নিহত ও সাবেক ইউপি সদস্য বাদল (৪০) আহত হয়েছেন।

নিহত ব্যক্তি উপজেলার গলগন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জামুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

 ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান রোববার দুপুরে বাদল ও শাহিন মিয়া মোটরসাইকেল যোগে উপজেলার ব্রাহ্মনশাসন নামকস্থানে ঢাকা গামী ডিমের ট্রাক অতিক্রম করার সময় ধাক্কায় রাস্তার উপরে দুজন পড়ে যায়।

আহত অবস্থায় ২ জনকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহিন মিয়া (৩০) কে মৃত ঘোষনা করেন।

অপরজনকে অবস্থায় টাঙ্গাইল হাসাপাতালে স্থানান্তর করা হয়। তিনি আরও জানান, ঘাতক ট্রাকের চালক ও হেলপার পলাতক। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme