সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৮১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুরে আন্তজেলার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা বাজার থেকে ৪০ পিছ ইয়াবা ও নগদ ৩ হাজার টাকা সহ তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বাটকামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও পাখিউড়া গ্রামের আরছপ আলীর ছেলে মো. আ. রশিদ (৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, আন্তজেলার ২ মাদক ব্যবসায়ী ঢাকা শহর সহ বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসার নের্টওয়াক গড়ে তুলেছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশের উপ-পরিদর্শক এস আই আলমগীরের নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মো. রাসেল মিয়া ও খন্দকার আনিছুজ্জামান কে সাথে নিয়ে উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা বাজারে আমিনুর রহমানের মিষ্টির দোকানের ভিতর থেকে তাদের আটক করে।

আটকৃতদের দেহ তল্লাশি করে ৪০ পিছ ইয়াবা ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করে তাদের কে থানায় নিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, কুড়িগ্রাম জেলার রৌমারি থানার বাটকামারী গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও পাখিউড়া গ্রামের আরছপ আলীর ছেলে মো. আ. রশিদ (৫০)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাগরপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা রজু করা হয়। গ্রেফতারকৃতদের রোববার সকালে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

এ ব্যপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ জানান, থানা পুলিশের একটি দল গোপনে অভিযান চালিয়ে আন্তজেলার ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme