সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধর্ষণ ও হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে শিক্ষার্থীদের ধর্মঘট

  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : দেশজুড়ে অব্যাহতভাবে নারী ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করছে ফাতেমা আক্তার বিথিসহ সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান ধর্মঘট কর্মসুচি পালন করেছেন তারা।

সিলেট এমসি কলেজ ও নোয়াখালীসহ সারা দেশে ধর্ষণের মতন এমন ঘটনার বিরুদ্ধে শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথির সাথে একত্রিত হয়ে যোগদান করে সাধারন ছাত্র সমাজ।

এসময় তারা বলেন, গত কয়েকদিনে বেশ কয়েকটি ধর্ষণের স্বীকার হয়েছে সারাদেশে। শনিবার নোয়াখালীতে বিবস্ত্র করে এবং গত সপ্তাহে সিলেটের মুরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন।

সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য হচ্ছে ধর্ষণ। নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর ওপর সহিংসতা দিনদিন বাড়ছেই।

ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।

এসময় ফাতেমা আক্তার বিথি জানায়, সারাদেশে যে ধর্ষন শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই।

আমি সকাল থেকে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করছি আমার সাথে টাঙ্গাইলের সাধারন ছাত্র সমাজ যোগ দিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের দাবী একটাই বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠায় নাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme