সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এইচএসসি পরীক্ষা হবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৬৪ বার দেখা হয়েছে।
অনলাইন ডেস্ক : এ বছর এইচএসসি পরীক্ষা হবে না।  জেএসসি-এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হবে।  আগামী ডিসেম্বরের মধ্যে মূল্যায়ন করে ফলাফল প্রকাশ করা হবে।
বুধবার (০৭ অক্টোবর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে জেএসসি-এসএসসি পরীক্ষার ফলাফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা সরাসরি পরীক্ষা গ্রহণ না করে একটু ভিন্নভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। যারা এইচএসসি পরীক্ষার্থী, তারা দুটি পাবলিক পরীক্ষা- জেএসসি এবং এসএসসি পরীক্ষা পার করে এসেছে।

সে দুটির ফল বিবেচনা করে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ভিত্তিতে এইচএসসির মূল্যায়ন করবো।গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি

শিক্ষামন্ত্রী জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে গুচ্ছ পদ্ধতি প্রয়োগ করা হবে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এসময় যুক্ত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme