সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিএনপির মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালির বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সহসভাপতি মাহমুদুল হক সানু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম,

আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী, জেলা কৃষকদলের সভাপতি দিপু হায়দার খান,

কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, মহিলা দলের সভাপতি নীলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম।

এ কর্মসূচি থেকে ধর্ষণ, নির্যাতন বন্ধ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme