সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৬০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে ওই বাইসাইকেল ও হুইল চেয়ার বিতরণ করেন।

ঘাটাইল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু,

পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহীদ, সহকারী কমিশনার(ভূমি) মোসা. ফারজানা ইয়াসমিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা, ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯২জন ছাত্রীর মাঝে বাইসাইকেল ও ১০জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme