সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মুজিব বর্ষে টাঙ্গাইলে এক লাখ বৃক্ষরোপন করছেন এক প্রবাসী

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৫৪২ বার দেখা হয়েছে।


এসো সবুজে সবুজে পৃথিবী গড়ি, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করি স্লোগান নিয়ে টাঙ্গাইলে এক লাখ বৃক্ষরোপনের কর্মসুচি হাতে নিয়েছেন এক প্রবাসী।

গোলাম সরোয়ার নামে জার্মান এই প্রবাসী মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপন এ কর্মসুচি হাতে নিয়েছেন। মঙ্গলবার সকালে বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলে সরকারী সাদ’ত বিশ্ব কলেজ ক্যাম্পাসে ফলজ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বৃক্ষরোপন কর্মসুচি শুরু করেন। এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এসব বৃক্ষরোপন করা হবে। সম্পুর্ন ব্যাক্তিগত খরচে ফলজ ও বনজ একলাখ বৃক্ষরোপন কর্মসুচির বিষয়ে জার্মান প্রবাসী গোলাম সরোয়ার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের পরিবেশের ভারমাস্য রক্ষায় সারাদেশে যেভাবে বৃক্ষরোপন করা হচ্ছে সেটা থেকেই তিনি অনুপ্রানিত হয়েছেন। তার এই উদ্যোগ আগামীতেও চলমান থাকবে বলে জানান প্রবাসী গোলাম সরোয়ার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme