সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৮২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে রুহান মিয়া (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার কাশিল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুছ মিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রুহান ওই এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে। সে টাঙ্গাইলের সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা যায়, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কলেজছাত্র রুহান পাশের গ্রাম নাকাছিমে টেটা দিয়ে মাছ ধরতে যায়। এসময় সড়কের পাশে তাকে সাপে কামড় দেয়। বিষয়টি স্থানীয়দের জানালে তারা রুহানকে দ্রুত তার বাড়িতে পৌঁছে দেয়। এরপর স্থানীয় কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেয়া হয়। এক পর্যায়ে রুহানের অবস্থা খারাপ হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করে। পরে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme