সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

বাসাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে: নৌকায় পারাপার হচ্ছে মানুষ

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৮১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীর উপর বেইলি ব্রীজ ভেঙ্গে মালবাহি ট্রাক নদীতে পড়ে যাবার প্রায় ২৪ ঘন্টা পর ট্রাকটি উদ্ধার করা হয়েছে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় এখন নৌকায় পারাপার হচ্ছে সাধারন মানুষ। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসাইল ও সখিপুর উপজেলার মানুষের। এদিকে ব্রীজ ভেঙ্গে পড়ার ঘটনায় টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হচ্ছে। দুর্ঘটনার শিকার মালবাহি ট্রাকটি জব্দ করা হয়েছে।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান জানান, উপসহকরাী প্রকৌশলী রুবেল মিয়া বাদি হয়ে বাসাইল থানায় মামলা করেছেন। মালবাহি ট্রাকটি জব্দ করা হয়েছে। ব্রীজটি মেরামতের প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী কিছুদিনের মধ্যেই যাতায়াত স্বাভাবিক হয়ে আসবে।

গত রোববার রাত ১২টার দিকে টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলী সেতু ভেঙ্গে মালবাহী ট্রাক নদীতে পড়ে গেলে জেলা শহরের সাথে বাসাইল ও সখীপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme