সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে পরকীয়া প্রেমিক প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২০০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক প্রেমিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাজাফৈর পল্টন পাড়া গ্রামে একই রশিতে ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে। প্রেমিক শাহজাহান ও প্রেমিকা আলেয়া বিবাহিত। তাদের বাড়ি পাশাপাশি থাকায় পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নিহতরা হলেন, প্রেমিকা আলেয়া (৩৯) প্রেমিক শাহজাহান (৪১)। তাদের মধ্যে পরকীয়া প্রেমের সর্ম্পক ছিলো বলে স্থানীয়রা জানান। তারা দেড় মাস আগে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপনে থাকে। বুধবার প্রেমিক শাহজাহান আলেয়াকে নিয়ে তার বাড়িতে উঠে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় উঠে।
পরে আজমত ও কাসেম বৃহস্পতিবার রাতে সালিশের আয়োজন করার দায়িত্ব নেন বলে স্থানীয়রা জানান ।
নিহত আলেয়ার পিতা দেলোয়ার হোসেন বলেন, দেড় মাস আগে আমার মেয়েকে নিয়ে শাজাহান পালিয়ে যায়। গত বুধবার আলেয়া ও শাজাহান বাড়িতে আসলে শাহজাহানের শ্বশুরবাড়ির লোকজন মারধোর করে শাহজাহানের শালা ইয়াকুব আলীর ছেলে শিপন, খালেকের মেয়ে মিম, হাবিবুর এর স্ত্রী ঝর্না, শাহজাহানের জেটাস ইয়ারজান ও আজমত এবং কাশেম প্রেমিক শাজাহান ও প্রেমিকা আলিয়াকে এলোপাতাড়িভাবে মারধোর করে।শুক্রবার সকালে আলেয়ার পিতার গোয়াইল ঘরে তাদের ঝুলন্ত লাশ পাওয়া যায়।

কালিহাতী থানার ওসি সওগাতুল আলম জানান, তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme