সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ধর্ষন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬০৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “’ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ১৬ নং বিটে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল শহরস্ত অলোয়া আমতলায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাগমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন।

এসময় টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজ্জাক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ১৬ নং বিটের এস.আই শাহাদৎ, এ.এস.আই আশরাফসহ ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ডের জনগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কাগমারী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মোশারফ হোসেন বলেন, নারী ধর্ষন ও নির্যাতন রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে নিজের পরিবার থেকে।

নারী-পুরুষ বৈষম্য দুর করতে হবে, নিয়মিত নিজ সন্তানের খোজ-খবর নিতে হবে, সমাজের চিহ্নিত অপরাধীদের সনাক্ত করতে হবে ও সমাজের সকলকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দরিদ্র মানুষদের সেবা দেয়া ও ছোট সমস্যাগুলো সমাধান করাই বিট পুলিশিংয়ের প্রধান উদ্দেশ্য।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme