সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৬০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (১৭ অক্টোবর) নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল সদর মডেল থানা ও ১৭ নং বিট পুলিশীং যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন।

পুলিশ বাহিনীকে আরও বেশি জনমুখী করতে, মানুষের দৌরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে টাঙ্গাইলে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায়।

জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন,

টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আনিছুর রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ খান রোকন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিনু আনাহলি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন।

এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি ও ১৭ নং বিটের জনসাধারণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলায় ১১৮টি ইউনিয়সহ ৬টি পৌর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু রয়েছে।

এছাড়াও টাঙ্গাইলে ১৬ নং বিটের (ওয়ার্ড নং: ০৭,০৮ ও ০৯)’ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme