সখীপুরে ছাত্রীর গোসলের ভিডিও ধারণ ঘটনায় গ্রেফতার দুই

  • আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ১২১০ বার দেখা হয়েছে।

মীর্জা সাইদুল ইসলাম (সাঈদ) : টাঙ্গাইলের সখীপুরে গোপনে বিশ্ববিদ্যায়ে পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুই যুবকের নাম আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭)। তারা সখীপুর পৌর এলাকার বাসিন্দা। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।


সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, বেশ কয়েকদিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে। সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায়। পরে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়।

এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ ঘটনার  প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেপ্তার করে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসআই ফয়সাল আরো জানান, আসামিদের কাছ থেকে জব্দকৃত ডিভাইসগুলো অধিকতর তদন্তের স্বার্থে সিআইডিতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme