সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে মুক্তিযোদ্ধার বাড়ীসহ তিন বাড়ী নদী গর্ভে

  • আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৬৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : বন্যার পানি কমার সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙ্গন । ভাঙ্গনের কবলে পড়েছে অনেক পরিবার। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানীর ৩টি বসত বাড়ির বন্যায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভেঙ্গে গেছে দোয়াজানি ও গয়হাটা পাকা রাস্তার কেতার ব্রীজের দক্ষিণ পাশের শহিদুল, ময়নাল ও মুক্তিযোদ্ধা মৃত মফিজের বসত বাড়ী। নোয়াই নদীর শাখা (খাল) কলিয়া হয়ে দুয়াজানি উল্লেখিত কেতার ব্রীজের নিচ দিয়ে বেকড়া দিকে প্রবাহিত হয়েছে। বন্যায় এই খালের পানি কমতেই হঠাৎ করে বসত বাড়ির ভিটে পাকা ঘরসহ বহু গাছপালা নদীগর্ভে বিলিন হয়ে যায়।

নি:স্ব হয়ে পড়েছে ৩টি পরিবার । ভাংঙ্গনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে দীর্ঘদিনের বাপ দাদার ভিটেবাড়ি। ভাঙ্গন প্রতিরোধে স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসন কোন উদ্যোগ নেয়নি বলে জানিয়েছেন ওই ক্ষতিগ্রস্থ ৩টি পরিবার।

ক্ষতিগ্রস্থ ময়নাল ও জহিরুল মিয়া জানান, বন্যায় এই খালের পানি কমতেই শুরু হয় ভাঙ্গন। এক রাতের মধ্যেই বসত বাড়ির ভিটে পাকা ঘরসহ বহু গাছপালা সহ পানির নিচে তলিয়ে যায়। হঠাৎ করে এখানে পাকের সৃষ্টি হয়ে মুহুর্তের মধ্যে সব কিছুই পানির নিচে চলে যায় ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. কামরুলজ্জামান মনি জানান, ভাঙ্গনের খবর পেয়ে ঘটনা স্থলে যাই এবং ঐ ৩টি বাড়ি পরিদর্শন করি। ভাঙ্গনের ঘটনাটি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme