সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণ

  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১০৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে কলেজছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার কাগুজিআটা গ্রামে এ ঘটনা ঘটে। কলেজছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নির্যাতিতার শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার।

নির্যাতিতা জানায়, সোমবার সন্ধ্যার সময় উপজেলার নুটুরচর এলাকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি ব্রিজের কাছে পৌঁছালে কাগুজী আটা গ্রামের ছাইফুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে।

পরে তার মুখ চেপে ধরে পাশে থাকা একটি নৌকায় করে তুলে চরের ভেতর পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ভোরে তাকে নদীর পারে ফেলে রেখে পাঁচজন পালিয়ে যায়।

পরে অসুস্থ অবস্থায় নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে ঘটনাটি জানালে স্বজনরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ডা. মো. কামরুজ্জামান জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে।

গণধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেননি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme